এক কিশোরের রাজত্বে সোশ্যাল মিডিয়া

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৬ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

2016_07_19_13_47_41_PxfDDbiDYuoi3Lo2YFFzLNEDYv9FAd_original

একেবারে সহজ-সরল চেহারা। বয়স ১৪-১৫ হবে। আর তার সঙ্গেই কি না বিশ্বের তাবড় তাবড় তারকারা দেখা করার জন্য মুখিয়ে থাকেন! এমনকী আগে থেকে অ্যাপয়নমেন্টও নাকি নিতে হয়! ভাবছেন গুল মারছি? একদম না, সত্যি সত্যিই এই কিশোরই রাজত্ব করছে সোশ্যাল মিডিয়ায়।

এই কিশোরের নাম রশিদ সইফ বেলাসা। সে দেখতে সরল সোজা হলেও তার বাবা সইফ আহমেদ বেলাসা দুবাইয়ের এক ধনাঢ্য ব্যবসায়ী।

তবে কী ভাবছেন? ধনাঢ্য বলেই আসেন তারকারা? না, রশিদের কাছে সেলিব্রেটিদের আসার মূল কারণ দু’টি। এক, রশিদের পোষ্য। বাঘ, সিংহ পোষা রশিদের নেশা। তাদের সঙ্গে সময় কাটানোটাই রশিদের পছন্দের অবসর। তালিকায় অবশ্য বিভিন্ন প্রজাতির কুকুরও রয়েছে।

দ্বিতীয়ত, রশিদ একজন জুতা প্রেমিক। এই বয়সেই ৭০ জোড়া এয়ার জর্ডনের জুতো রয়েছে তার সংগ্রহে। নিজেও জুতো ডিজাইন করে ছোট্ট রশিদ। এছাড়া বিশ্বের এই মুহূর্তে অন্যতম ধনী কিশোরও সে।

আর তার এই ‘গুণে’ মেসি, রোনালদো, ম্যারাডোনা, প্যারিস হিলটন থেকে শাহরুখ, সালমান পর্যন্ত অনেক তারকাই তার সঙ্গে দেখা করেছেন। এমনকী এখনতো অ্যাপয়নমেন্ট ছাড়া রশিদের সঙ্গে দেখা করা যায় না!

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এর মধ্যেই প্রায় এক লাখ ফলোয়ার ছাড়িয়েছে রশিদের। টুইটারে রশিদের ভিডিও সাবস্ক্রাইব করেছেন প্রায় ৮০ হাজার মানুষ।  সবাই তার সঙ্গে দেখা করতে চায়, তবে সেও কিন্তু একজনের চরম ভক্ত। দেখা করতে চায় তার সঙ্গে। তিনি হলেন মার্কিন বাস্কেট বল প্লেয়ার মিশেল জর্ডন। সূত্রঃ  বাংলামেইল

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G