এক সিমেই বিশ্বের ২১৫ দেশ!

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

sim-card-একটি সিম কার্ড দিয়েই বিশ্বের ২১৫টি দেশে কাজ চালানো যাবে বলে জানিয়েছে ইউজিআই ট্রেড কোম্পানি। ইউসিবিএল ব্যাংকের (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করলে এই সিম কার্ডটি বিনামূল্যে পাওয়া যাবে।

কোম্পানিটি সংক্ষেপে ‘ওয়াওটেল’ নামে পরিচিত। সম্প্রতি ইউজিআই ট্রেড কোম্পানি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

ওয়াওটেলের এই গ্লোবাল সিম কার্ডটি যে কোনো মোবাইল ফোন সেটেই ব্যবহার করা যাবে। প্রত্যেক মাসেই গ্রাহকের জন্য থাকবে ফ্রি টকটাইম। এছাড়া গ্রাহকের যে কোনো সমস্যা সমাধানের জন্য সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই কাসটমার সার্ভিস সেন্টার খোলা থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ওয়াওটেল সিম কার্ডের মেয়াদও থাকবে আজীবন।

ওয়াওটেল সিম কার্ড সংক্রান্ত আরও তথ্য জানতে ইউসিবিএল ব্যাংকের যে কোনো শাখা অথবা ওয়াওটেলের গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G