এখন কিছুটা সুস্থ খোকন

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khokon-প্রায় ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে (লাইফ সাপোর্ট ) থাকার পর বাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতি সম্পন্ন নির্মাতা শহীদুল ইসলাম পরিচালক শহিদুল ইসলাম খোকনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

গতকাল বুধবার সকালে জ্ঞান ফিরেছে তাঁর। পরিবার ও পরিচিত জনদের সাথে ইশারায় কথাও বলছেন তিনি। এখনো তিনি লাইফ সাপোর্টে আছেন। আজ তাঁর ছোট একটি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন শহিদুল ইসলাম খোকনের স্ত্রী জয়া ইসলাম।

জয়া ইসলাম বলেন, ‘এখন তিনি কিছুটা ভালো আছেন। আমাদের সাথে ইশারায় কথা বলছেন। উনার জ্ঞান ফিরেছে। মুখ নাড়াচাড়া করার চেষ্টা করছেন সেজন্য তার কণ্ঠনালিতে আজ ছোট একটি অস্ত্রোপচার করা হবে, যাতে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। আসলে তিনি কোনোদিনই আগের মতো সুস্থ হবেন না, আমরা বিষয়টা জানি।’

চিকিৎসার খরচের বিষয়ে তিনি বলেন ‘উনি তো জীবনে কম টাকা কামাই করেননি। কিন্তু সব টাকাই আবার চলচ্চিত্রের পেছনেই খরচ করেছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি সঞ্চয়পত্র দেওয়া হয়েছিল দেড় বছর আগে। সেখান থেকে প্রতি মাসে ২২ হাজার টাকা আসে যা দিয়ে ওনার ওষুধের খরচ চলে। গত এক সপ্তাহে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। সবাই মিলে পারিবারিবারিকভাবেই চিকিৎসার খরচ বহন করা হচ্ছে’।

তিনি জানান,‘ফরিদুর রেজা সাগর সাহেব প্রতিদিনই খোঁজখবর রাখছেন। উনি আমাকে বলেছেন চিকিৎসার যেন কোনো কমতি না হয়, সব খরচ উনি চালাবেন। এতে আসলে এক ধরনের স্বস্তি পেয়েছি। যদি আমাদের হাতের টাকা শেষ হয়ে যায় এরপরও বিনা চিকিৎসায় তিনি মারা যাবেন না। দেশের মানুষের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন উনার জন্য।’

গত বছরের সেপ্টেম্বরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদুল ইসলাম খোকনকে যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে গিয়ে বিশেষ লাভ হয়নি বলে জানান জয়া ইসলাম।

গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G