এটিএন বাংলায় শাবনূরের সাতটি চলচ্চিত্র

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

52b3d6d39c9cd-KHA_8738৮ ফেব্রুয়ারি, রোববার থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ঢালিউডের বাংলা চলচ্চিত্র।

এটা বিশেষ কিছু অভিনয়শিল্পীর সম্মানার্থে প্রচারিত হচ্ছে এই সিনেমা। তারই ধারাবাহিকতায় এবার প্রচারিত হবে শাবনূর অভিনীত সাতটি চলচ্চিত্র।

এফ আই মানিক পরিচালিত ছায়াছবি হৃদয়ের বন্ধন দিয়ে শুরু হবে শাবনূর অভিনীত চলচ্চিত্র নিয়ে এটিএন বাংলার বিশেষ এ আয়োজনটি।

এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন- রিয়াজ ও আমিন খান।

৯ ফেব্রুয়ারি প্রচার হবে আবুল কালাম পরিচালিত চলচ্চিত্র তুমি বড় ভাগ্যবতী। এতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস।

১০ ফেব্রুয়ারি প্রচার হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত চলচ্চিত্র তুমি আমার স্বামী। এ চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে রয়েছেন রিয়াজ।

index১১ ফেব্রুয়ারি প্রচারিত হবে মহম্মদ হাননান পরিচালিত নয়ন ভরা জল সিনেমাটি। ছবিটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।

জাকির হোসেন রাজু পরিচালিত বাংলা ছায়াছবি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি প্রচারিত হবে ১২ ফেব্রুয়ারি। শাবনূর ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা ও রাজিব।

১৩ ফেব্রুয়ারি প্রচার হবে বি আর চৌধুরী পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বধু তুমি কার। ছবিটিতে আরো অভিনয় করেছেন রিয়াজ ও মিশা সওদাগর।

এবং ১৪ ফেব্রুয়ারি প্রচার হবে জাকির হোসেন রাজু পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ভালোবাসা কারে কয়। এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন রিয়াজ, বাপ্পারাজ ও রাজিব।

সপ্তাহের রোববার থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে এ সিনেমাগুলো।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G