এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০১৯ সময়ঃ ১১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৮ অপরাহ্ণ

ববি হাজ্জাজ এর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন লায়ন নুরুজ্জামান হীরা।

গত শুক্রবার এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে লায়ন নুরুজ্জামান হীরা এনডিএম এর দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। তার যোগ্যতা ও সফলতা দেখে তাকে এই পদে মনোনীত করা হয়েছে বলে জানান যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

নতুন পদ পাওয়া প্রসঙ্গে লায়ন নুরুজ্জামান হীরা বলেন, জননেতা ববি হাজ্জাজ এর নেতৃত্বে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন এনডিএম আজ সারা দেশের মানুষের আস্থাভাজন একটি রাজনৈতিক দল। আর সেই দলে আমার যোগ্যতা ও অভিজ্ঞতায় আজ যে পদে মনোনীত করেছে ইনশাআল্লাহ সফলতার সাথে এই গুরুদায়িত্ব পালন করবো।

এদিকে লায়ন নুরুজ্জামান হীরা এনডিএম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, কক্সবাজার, মেহেরপুর, চট্টগ্রাম, গাজীপুরসহ বিভিন্ন জেলার এনডিএম এর নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G