এনপিপি’র চেয়ারম্যান শওকত হোসেন নিলু আর নেই

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

মেহেদী মাসুদ:

বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে রাজবিন শওকত ও মেহেরিন শওকতকে রেখে গেছেন। নিলু গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস প্রেসিডেন্ট ও এনডিএফ জোটের অন্যতম নেতা শেখ শহিদুজ্জামান, মহাসচিব সৈয়দ রফিকুল ইসলাম, প্রেডিডিয়াম সদস্য মেহেদী মাসুদ, মোঃ গিয়াস উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য: গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম নেতা ছিলেন নিলু। পরে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দেয়ার জের ধরে জোট থেকে তাকে বাদ দেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G