এবার অভিনয়ে সেরেনা !
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সম্প্রতি ষষ্ঠ উইম্বলডন জিতে ক্যারিয়ারের ২১তম গ্রান্ড স্ল্যাম জিতলেন সেরেনা উইলিয়ামস।কিন্তু এর মধ্যে খবর এলো, মার্কিন এই টেনিস তারকা কাজ করতে যাচ্ছেন হলিউডে।
‘পিক্সেলস’ নামের ছবিটি পরিচালনা করবেন ক্রিস কলম্বাস। তার ঝুলিতে আছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসারারস স্টোন’, ‘হোম অ্যালোন’, ‘মিসেস ডাউটফায়ার’-এর মতো দুনিয়া কাঁপানো ছবি। টেনিস কোর্টে আলো ছড়ানো সেরেনার কেতাদুরস্ত হিসেবেও সুনাম আছে। রূপালি পর্দায়ও তার প্রতিফলন থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/জহির
























