এবার ফরিদপুরে কিশোরকে পিটিয়ে হত্যা (ভিডিও সহ)

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৫ সময়ঃ ৯:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

forid purএবার ফরিদপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই কিশোর। বুধবার বিকেলে ফরিদপুরের শহরতলীর বায়তুল আমান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত কিশোরের নাম হৃদয়। সে বায়তুল আমান টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ে।

স্থানীয়দের তথ্যমতে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হৃদয় ও নাহিদ পাট্টাদার কান্দির রেললাইনের একটি ব্রিজের ওপর বসে ছিল। এ সময় ৪-৫ জনের একদল যুবক আচমকা তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি রডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় হৃদয়। গুরুতর আহত নাহিদকে উদ্ধার করে ফরিদ পুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কে বা কারা জড়িত তাদের চিহ্নিত করা এখনও সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, যে আহত অবস্থায় আছে, তার কাছে তথ্য পেলে হয়তো জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে। হত্যার কারণ উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

উল্লেখ্য, সিলেটের রাজন হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হয়। নির্যাতনকারীদের গ্রেফতার করেছে পুলিশ। এরপর আরো বেশ কয়েকটি নির্যাতন করে শিশু হত্যার ঘটনা ঘটে।

http://www.dailymotion.com/video/x31eudc_%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%AA-%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AE-%E0%A6%B6-%E0%A6%B0-%E0%A6%A3-%E0%A6%B0-%E0%A6%9B-%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%AA-%E0%A6%9F-%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%AF_news

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G