এসিডদগ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৪ অপরাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

indexচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মাঠের একটি আখ ক্ষেত খেকে এসিডদগ্ধ এক অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মাঠে কাজ করার সময় স্থানীয় কয়েকজন কৃষক একটি আখ ক্ষেতের মধ্যে অজ্ঞাত এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুপরে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, অজ্ঞাত পরিচয়ের ঐ যুবককে হত্যা করে এসিড দিয়ে পোড়ানো হয়েছে। তার পড়নে সাদা রংয়ের জিন্সের প্যান্ট ও গায়ে ফুলহাতা গেঞ্জি রয়েছে।

পুলিশ ধারণা করছে দূর্বৃত্তরা কয়েকদিন আগে নির্জন আখ ক্ষেতের মধ্যে তাকে শ্বাসরোধ করে হত্যার পর এসিড দিয়ে ঝলসে দিয়েছে।  

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G