এ.কে খন্দকারকে আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৭:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

ak-khandakerসাবেক পরিকল্পণামন্ত্রী এ.কে খন্দকারকে আগামী ৫ জুন স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার ঘটনায় দায়েরকৃত মানহানির মামলায় আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মুনিরা সুলতানা এই আদেশ দেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সাবেক পরিকল্পণামন্ত্রী এ.কে খন্দকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব ও মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G