ওজন কমাতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ৩:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ওজন কমাতে গিয়ে অভিনেত্রীর মৃত্যুওজন কমাতে গিয়ে জনপ্রিয় তেলুগু অভিনেত্রী আরতি আগরওয়াল চলে গেলেন না ফেরার দেশে।

মাত্র একত্রিশ বছর বয়সেই আমেরিকার আটলান্টার একটি হাসপাতালে মারা যান তিনি। তার ম্যানেজার ঊমা শংকর জানান, মাস খানেক আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য একটি অস্ত্রোপচার করেছিলেন তিনি। তার পর সুস্থই ছিলেন। কিন্তু, শুক্রবার গভীর রাতে হঠাৎ তার বুকে যন্ত্রণা অনুভূত হয়। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় জনপ্রিয় এই অভিনেত্রীর।

শনিবার দক্ষিণী এই অভিনেত্রীর অাকস্মিক মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন টলিউডের শিল্পী-কলাকুশলীরা। এত কম বয়সে অনেক ছবিতে কাজ করেছেন আরতি আগারওয়াল।

এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শরীরের বাড়তি মেদ ঝরাতে আমেরিকায় গিয়ে লাইপোসাকশান করিয়েছিলেন এই অভিনেত্রী। আর এর কারণেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

দক্ষিণে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও, তার শুরুটা হয়েছিলো হিন্দি ছবি দিয়ে। বলিউডে তার প্রথম ছবি ‘পাগলপণ’। তার পরেই চলে যান টলিউডে। প্রথম ছবি ‘নুভু নকু নাচাভ’ এতে তার বিপরীতে ছিলেন ভেঙ্কটেশ। চিরঞ্জীবী, নাগার্জুনা, মহেশ বাবু দক্ষিণের সব বড় নায়কের সঙ্গেই অভিনয় করেছেন আরতি। প্রায় ২৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন আরতি। তার সবশেষ চলচ্চিত্র রানাম-২ গত শুক্রবার মুক্তি পায়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G