ওবায়দুল কাদের এবার সিনেমায়

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম

obaidulএবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর পদচারণা হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রে!

তবে সিনেমার নায়ক বা অভিনেতা হিসেবে নয়। তার লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হতে যাচ্ছে সিনেমা।

সম্প্রতি ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সঙ্গে কপিরাইট সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছে ট্রান্স আটলান্টিক মাল্টিমিডিয়া লিমিটেড। মন্ত্রীর সাথে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাজ রহমান এ চুক্তি স্বাক্ষর করেন।

তাজ রহমান বলেন, গাঙচিল নোয়াখালীর প্রত্যন্ত চর-অঞ্চলের ভাষা ও সংস্কৃতির ভেতরের সমাজ ঘনিষ্ঠ প্রেমের চমৎকার একটি উপন্যাস। আমরা এটিকেই বিশাল ক্যানভাসে তুলে ধরতে চাই।

তিনি আরো জানান, বড় বাজেটের এই সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।
ছবিটির পরিচালক, নায়ক-নায়িকা এখনই জানাতে চাননি প্রতিষ্ঠানটি। তবে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সব জানানো হবে বলে জানান ছবির পরিচালক তাজ রহমান।

উল্লেখ্য, ‘গাঙচিল’ উপন্যাসটি এবারের বই মেলায় প্রকাশিত হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G