পরকীয়া করছেন ওমর সানি !!

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৫:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

omarsani-bgএক সময়কার জনপ্রিয় অভিনেতা ওমর সানি সম্প্রতি নাকি তাঁর স্ত্রী আরিফা পারভিন মৌসুমীকে ছেড়ে চিত্রনায়িকা শাহনূরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! তবে বাস্তবে নয়, সিনেমায়!

সম্প্রতি ‘রাজা বাবু’ শিরোনামের একটি সিনেমার কাহিনীতে তাকে এমন ভুমিকাতেই দেখা যাবে। এ সিনেমায় ওমর সানির বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী শাহনূর।

যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন শাহনূর ও ওমর সানি। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা বদিউল আলম খোকন।

এ প্রসঙ্গে শাহনূর বলেন, ১৭ জুন থেকে আমি এফডিসিতে রাজা বাবু সিনেমার শুটিংয়ে অংশ নেবো। এ ছবিটির গল্প ভালো লেগেছে বলেই কাজটি করছি। আর এই প্রথম ওমর সানির বিপরীতে কাজ করছি।

এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করবেন, দিতি,শাকিব খান, অপু বিশ্বাস,ববি, প্রবীর মিত্র, মিশা সওদাগর, উজ্জ্বল, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ।

উল্লেখ্য, শাহনূর অভিনীত লীলা মন্থন, জীবন যন্ত্রণা, অপহরণসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ অভিনেত্রীর সর্বশেষ সিনেমা লাট ভাই মুক্তি পায় ২০১৪ সালে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G