ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট বিল সংসদে পাশ

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150301104710_oceanographyজাতীয় সংসদে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট বিল’২০১৫ পাস হয়েছে। বিলটি পাসের জন্য উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াসেফ ওসমান। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক সংসদে কমিটির রিপোর্ট পেশ করেন।

বিলটি পাশ হওয়ার ফলে দ্রুতই প্রতিষ্ঠা করা হবে ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট। পাসকৃত বিলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সরকারি-বেসরকারি যেকোনো প্রকল্প গ্রহণের আগে এ ইন্সটিটিউটের প্রতিবেদন নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক সম্পদ আহরণ এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করার স্বার্থে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে।

বিলে আরো বলা হয়েছে, এই ইন্সটিটিউটটি পরিচালিত হবে সরকার মনোনিত ১৭ সদস্যের একটি বোর্ড দ্বারা। ৩ বছরের জন্য বোর্ডের সদস্যরা নিয়োগ পাবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বোর্ডের সভাপতি। ইন্সটিটিউটের মহারিচালক বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এ লক্ষ্যে ন্যাশনাল ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট আইন’২০১৩ এর খসড়া করা হয়।

চলতি অধিশেনের ২৫ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। আইনটি ২০১৪ সালের ৩০ জুন মন্ত্রিসভা বৈঠকে কিছু সংশোধনীসহ চূড়ান্ত অনুমোদন লাভ করে। আইনটির খসড়া ২০১৩ সালের ৯ ডিসেম্বর মন্ত্রিসভায় উত্থাপিত হয়। আইনটিতে মুখবন্ধসহ ২১টি ধারা রয়েছে।

বিলটি পাশের মাধ্যমে ইন্সটিটিউটটি প্রাতিষ্ঠানিকভাবে ভৌত, ভূতাত্ত্বিক, রাসায়নিক, জৈব, জলবায়ু পরিবর্তন ও তৈল দূষণ ঝুঁকি নিরূপণসহ সমুদ্র বিদ্যার সকল বিষয়ে গবেষনা ও অধ্যয়ণের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিক্ষণ/এডি/হাসিব

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G