ওষুধি কালোজিরার ভর্তা

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৫ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ পূর্বাহ্ণ

1কালোজিরা’র ঝাঁজ আর তেতো স্বাদের কথা কেউ শুনেছেন আর কেউ হয়তো একবার খেয়ে আর না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু কালোজিরার অপূর্ব উপকারের কথা শুনে আশা করছি আবার তা খাওয়া শুরু করবেন। মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ এই তেতো কালোজিরার মধ্যে আছে।

তাহলে কোনটা বেশি জরুরী; খেতে তেতো লাগে সেটা নাকি সর্ব রোগের ঔষধ? তাই আপনাদের জন্য আজকে থাকছে ওষুধী কালোজিরার রেসিপি।

উপকরণঃ

কালোজিরা – ১/২ কাপ
রসুন কুচি – ২ চা চামচ
পেয়াজ কুচি – ২ চা চামচ
কাচা মরিচ/শুকনা মরিচ – ৪/৫ টি
সয়াবিন তেল – পরিমানমতো
লবন – পরিমানমতো

প্রনালীঃ2

-প্রথমে কালোজিরা ভালো করে ধুয়ে নিয়ে শিল পাটায় বেটে নিন।
-ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পেয়াজ ও রসুন কুচি দিয়ে দিন। ভালো করে নেড়ে দিন। পেয়াজ নরম হয়ে এলে কালোজিরা বাটা
 ও লবন দিন।
-অল্প পানি দিয়ে কিছুক্ষন ঢেকে রেখে দিন। পানি শুকিয়ে এলে কাচামরিচ দিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করুন।
-চাইলে নামানোর আগে মিহি করে কাটা ধনে পাতা কুচি দিতে পারেন।

অনেকে অবশ্য আগে কালোজিরা তাওয়ায় টেলে নিয়ে পরে পেয়াজ রসুন যোগে বেটে ভর্তা করেন। তবে ঐটাতে ঝাঁজ একটু বেশি থাকে। অনেকে খেতে চায়না। এভাবে ভালো লাগবে আশা করি।

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G