ওয়াশিংটন জঙ্গিবিমান দিচ্ছে পাকিস্তানকে

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৫ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Ari craft2ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার বৃদ্দি করা হচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পরও ওয়াশিংটন এ পরিকল্পনা নিয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে পাকিস্তানের কাছে এসব জঙ্গিবিমান বিক্রির পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসকে জানানো হয়। যেকোনো দেশের কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির ব্যাপারে হোয়াইট হাউসকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। তবে পাকিস্তান প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের চলমান আমেরিকা সফরে হোয়াইট হাউস তাকে বিষয়টি জানাবে কিনা তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিমান বাহিনীতে বর্তমানে যে বিশাল জঙ্গিবিমানের বহর রয়েছে আটটি এফ-১৬ জঙ্গি বিমান তাকে আরো সমৃদ্ধ করবে। পাকিস্তানের কাছে বর্তমানে ৭০টি এ-১৬ এস জঙ্গিবিমানের পাশাপাশি ফ্রান্স ও রাশিয়ায় তৈরি বহু অ্যাটাক এয়ারক্রাফ্ট রয়েছে।

Ari craftএদিকে ওবামা প্রশাসন পাকিস্তানকে অত্যাধুনিক জঙ্গিবিমান সরবরাহ করতে চাইলেও কংগ্রেস এ পরিকল্পনা আটকে দিতে পারে বলে মার্কিন দৈনিকটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, কংগ্রেসের অনেকে মনে করেন, পাকিস্তান এসব জঙ্গিবিমানকে সন্ত্রাস বিরোধী হামলায় যতটা না ব্যবহার করবে তার চেয়ে বেশি ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো যুদ্ধে।

আজ (বৃহস্পতিবার) আরো পরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বৈঠক হওয়ার কথা রয়েছে। সাক্ষাতে তালেবান বিরোধী যুদ্ধ, পরমাণু অস্ত্রের নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার আলোচনা করার কথা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G