ককপিটে এয়ার ইন্ডিয়ার পাইলটদের হাতাহাতি!

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৬:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

pilots-plane-cockpitঢাকা: ভারতের এয়ার ইন্ডিয়া বিমানের দুই পাইলট ককপিটে হাতাহাতি করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর জি নিউজের ও দ্য ইন্ডিপেনডেন্টের।

রোববার সন্ধ্যায় জয়পুর বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এয়ার ইন্ডিয়া একটি বিামন। এ সময় পাইলটের সঙ্গে দুর্ব্যবহার করেন কো-পাইলট। এক পর্যায়ে পাইলটের গায়ে হাত তোলেন তিনি।

অভিযোগটি করেছেন স্বয়ং পাইলট। এরপর নড়চড়ে বসেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জিপি রাও জানিয়েছেন, দুই পাইলটকে আপাতত বিমান চালানোর কাজ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

পাইলটের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হলেও জিপি রাও দাবি করেন, ককপিটে হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G