কন্যার মা হলেন সারিকা

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক :

সারিকামডেল, অভিনেত্রী সারিকা ও মাহিম করিম দম্পতির ঘরে এলো নতুন অতিথি।

সোমবার দুপুরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন সারিকা।  এ খবর জানান সারিকার মা।

তিনি বলেন, ‘সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে এ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন সারিকা। বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছেন।

২০১৪ সালের ১০ আগস্ট পারিবারিকভাবে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। অবশ্য বিয়ের ঘোষণা এসেছিল বছরের শুরুতেই।

বিয়ের পর দিন সাংবাদিকদের চায়ের দাওয়াত দিয়ে এ খবর জানান সারিকা। এরপর চলতি বছরের শুরুর দিকে জানা যায়, মে মাসে মা হবেন সারিকা। চিকিৎসকের দেওয়া নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের মা হলেন এ অভিনেত্রী।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G