কফিন মিছিলে পুলিশের বাধা

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

kofin2প্রকাশক, লেখক, ব্লগারসহ একের পর এক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

মিছিলটি শাহবাগ থেকে টিএসসি, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট পেরিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে দুপুর বারোটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে কফিন মিছিল শুরু হয়। জাতীয় পতাকা মোড়ানো ছয়টি কফিন কাঁধে নিয়ে মিছিল করেন তারা।

ব্লগার ও পুলিশের ওপর হামলা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। কফিন মিছিল নিয়ে পুলিশের বাধার মুখে প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়ে তিনি একথা বলেন।kofin

এসময় হামলাকারী গ্রেফতার ও সব ব্লগার হত্যার বিচারের দাবি জানানো হয়। পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G