কাঁচের তৈরী ব্রিজ!

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

glassকাঁচের ব্রিজ! এমন ব্রিজের কথা আপনি হয়তো প্রথম শুনে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কে কাঁচ দিয়ে তৈরি ব্রিজটি দেখলেও আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে।

ব্রিজটিতে পা রাখা মাত্রই আপনার গা-হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে। দুর্বল হৃদয়ের মানুষ এক্ষেত্রে সাহস নাও দেখাতে পারেন। প্রায় ৩০০ মিটার গভীর ঝাংজিয়াজি গ্রান্ড ক্যানিয়নের ওপর তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি দৈর্ঘ্যের ও উচু কাঁচের ব্রিজ।

ব্রিজটির ওপর দিয়ে হাঁটলে আপনি পায়ের তলায় স্পষ্ট দেখতে পাবেন সবুজ গাছে ঘেরা গভীর খাদ! মুহুর্তের মধ্যে মনে হতে পারে, পায়ের তলা থেকে পৃথিবীটাই সরে গেছে। ৩৮০ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া এই অবিশ্বাস্য ব্রিজটি তৈরি করার পরিকল্পনা করেন ইসরাইলের আর্কিটেক হায়িম দোতান। যার ডিজাইনে তৈরি হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। ঝাংজিয়াজি গ্লাস ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, মেঘলা দিনে বা বরফবৃষ্টির সময়ে দূর থেকে অদৃশ্য বলে মনে হবে।

একসঙ্গে প্রায় ৮০০ জন এই ব্রিজে চলাফেরা করতে পারবে বলে দাবি করেছেন দোতান। এছাড়া রয়েছে শক্তপোক্ত গ্লাসের কাঠামো, এর মাঝখানে খাপে খাপে রয়েছে সাসপেন্স কেবল।স্কাইওয়াকে হাঁটা যাদের কাছে রোমাঞ্চকর, তাদের জন্য সত্যি এটি একটি বড় সারপ্রাইজ।

আগামী জুলাই মাসে সমস্ত কাজ শেষ করে চলতি বছরের অক্টোবর মাসেই সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে ব্রিজটি।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G