কাফনের কাপড় পরে নামবেন সিএনজি চালকেরা

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

cngআগামী ১৫ আগস্টের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে ১৬ আগস্ট কাপনের কাপড় পরে মহাসড়কে নামবেন সিলেটের সিএনজি চালকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলা উপজেলা পর্যায়ে অর্দিষ্টকালের ধর্মঘট চলবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন।

তারা জানান, সিলেটের আওয়ামী লীগ নেতারা, পুলিশ ও জেলা প্রশাসন কর্মকর্তাদের অনুরোধে সিলেটে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ কারণে আপাতত কোনো কঠোর আন্দোলন করবেন না তারা।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া উল্লেখ করেন, সিলেটে প্রায় ৭ হাজার সিএনজি অটোরিকশা চলাচল করছে। সিলেটের ৪/৫টি উপজেলার ১০/১২ লাখ যাত্রী সিএনজি অটোরিকশাযোগে যাতায়াত করেন। মহাসড়ক ব্যবহার ছাড়া এসব উপজেলার চালকদের কোনো বিকল্প পথ নেই। অনেক সিএনজি ফিলিং স্টেশনও মহাসড়কের পাশে। বিআরটিএ অফিসে আসতে হলে মহাসড়ক দিয়ে আসতে হয়।

সংবাদ সম্মেলনে চালকরা বলেন, বিকল্প রাস্তা না করে সরকারের এমন সিদ্ধান্তে তারা হতবাক।

সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসক ও আওয়ামী লীগ নেতাদের অনুরোধে তারা আন্দোলন স্থগিত করেছেন। কিন্তু ১৫ আগস্টের পর শ্রমিকরা মাঠে নামবে।

সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, কার্যকরি সভাপতি সুন্দর আলী খান, সহ সভাপতি মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু মিয়া, অর্থ সম্পাদক শাহাব উদ্দিন, দফতর সম্পাদক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক খছরু মিয়া, কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য মাসুক মিয়া, মামুনুর রশীদ, কয়ছর আহমদ, ছুরুক মিয়া, আনছার মিয়া, আজব মিয়া, আনোয়ার হোসেন, জাকারিয়া আহমদ টিপু, ইসমাইল আলী প্রমুখ।

প্রসঙ্গত, মহাসড়কে অটোরিকসা চলাচল বন্ধে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট সিলেটসহ সারা দেশেই অটোরিকশা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। কিন্তু সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী বলেছেন, কোনোভাবেই অবস্থান পাল্টাবে না সরকার।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G