কারাগার থেকে ঢামেকে মির্জা আব্বাস

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mirjaবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও কারারক্ষীদের কঠোর নিরাপত্তায় তাকে ঢামেকে পাঠানো হয়।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, মির্জা আব্বাস মেরুদণ্ডের হারক্ষয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। তাই তাকে ঢামেকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি নাশকতার ২টি মামলা ও প্লট দুর্নীতি সংক্রান্ত আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G