কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

bnp-logo_1_4রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোসলে উদ্দিন (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। অসুস্থতার কারণে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। মোসলে উদ্দিন মতিঝিল থানার সাবেক সাধারণ সম্পাদক ও কমলাপুর ৮নং ওয়ার্ডের বিএনপির সাবেক কমিশনার ছিলেন। সে পরিবার নিয়ে মতিঝিলের উত্তর কমলাপুর এলাকার ২৯/৩ নং বাসায় থাকতেন। খবর পেয়ে তার ভাই সামসুদ্দিন আহমেদ ঢামেক হাসপাতালে কর্তব্যরত সাংবাদিকদের জানান, গত পহেলা জুলাই মতিঝিল থানা পুলিশ তাকে রাজনৈতিক সহিংসতা মামলায় গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

শনিবার রাতে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআইন সেনটু চন্দ্র দাস প্রতিক্ষণকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G