কার্জন হলের সামনে ঢাবির বাসে আগুন

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৪:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

du bus fireকার্জন হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিআরটিসির একটি দোতলা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রইস উদ্দিন জানান, কার্জন হলের সামনে বিআরটিসির ওই বাসটি দাঁড়িয়ে ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে তাদের ধরা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিক্ষণ /এডি/নাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G