কাল থেকে তৌকিরের বাই ফোকাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

taukir+ahmedআনিস (তৌকির আহমেদ) একটি কর্পোরেট অফিসের সৎ সেলস এক্সিকিউটিভ । তাই দু নম্বরীর বিভিন্ন সুযোগ থাকলেও সে ঘুষ নিতে পারে না।

এই নিয়ে তার স্ত্রীর (নওশীন) সাথে প্রায়ই ঝগড়া বাধে। আনিসের খুব বেশি মন খারাপ হলে তার বন্ধু জুয়েলের (হাসান মাসুদ) কাছে যায়।

এদিকে জুয়েল গ্রামে এক আত্মীয়ের বিয়ে খেতে গিয়ে নিজেই বিয়ে করে ফেলে। এ নিয়ে কাহিনী মোড় নেয় অন্যদিকে।

শফিকুর রহমান শান্তনুর রচনা ও পরিচালনায় ১৫ ফেব্রুয়ারি থেকে চ্যানেল নাইনে শুরু হবে ধারাবাহিক নাটক ‘বাই ফোকাল’। নাট্যকার শফিকুর রহমান শান্তনু এ নাটকটি নিয়ে বলেন, একদিকে আধুনিক জীবনের জটিলতা, সম্পর্কের দ্বন্দ্ব অন্যদিকে নানা বয়সী মানুষের সহজাত লিপ্সা, পাপ ও অন্যায়ের পার্থক্য অন্বেষনে যে বিচিত্র জীবন আমরা যাপন করি তারই গল্প বাই ফোকাল।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, শাহেদ শরীফ খান, ওমর আয়াজ অনি, হাসান মাসুদ, আল মনসুর, মাসুদ আলী খান, নওশীন, মৌসুমি হামিদ, ইশানা, অহনা, ওবিদ রেহান, রফিকুল্লাহ সেলিম, আরজুমান্দ আরা বকুল সহ আরো অনেকে।

এ নাটকের টাইটেল গানের সুর ও সংগীত করেছেন হৃদয় খান। চ্যানেল নাইনে ১৫ ফেব্রুয়ারি থেকে প্রতি শনি রবি ও সোমবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বাই ফোকাল’।

প্রতিক্ষণ/এডি/আতিক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G