কিশোরকে পিটিয়ে হত্যা করলো ছাত্রলীগ

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hottyaরাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার হাজারীবাগের গণকতলীতে রাজা(১৭) নামের ওই কিশোরকে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

নিহতের ফুফু রত্না বেগম সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, সকালে তাদের পাশের বাসার হাজারীবাগ ছাত্রলীগের সভাপতি আরজুর মোবাইল হারিয়ে যায়। রাজা এ মোবাইল চুরি করেছে-এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যান আরজু।

রত্না বেগমের দাবি, ‘পরে আরজুর বাসায় নিয়ে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে থানা ছাত্রলীগ নেতা আরজু রাজাকে অজ্ঞান অবস্থায় বাসার সামনে ফেলে যান। পরে বিকেলে পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নিয়ে আসি,’।

রত্না আরও বলেন, রাজার মানসিক সমস্যা ছিল। তাকে পিটিয়েই আরজু হত্যা করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, নিহত রাজার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G