কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tulaকিশোরগঞ্জের গাইটাল সার্কিট হাউজের কাছে আনিছ মিয়ার তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তুলার গুদামে এ আগুন লাগে। এসময় পুড়ে গেছে গুদামের সব মালামাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের উপ-সহাকারী পরিচালক প্রাণনাথ সাহা বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  অগ্নিকাণ্ডে গুদামের তৈরি তুলা এবং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G