কুকুরের জন্য অ্যাপল ওয়াচ

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৮:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

appale watchখুব বেশিদিন হয়নি অ্যাপল ওয়াচ বাজারে এসেছে। কেউ এটিকে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন, কেউবা আবার মিলিয়ন পিক্সেলের আদলে ওয়েবসাইট তৈরি করে সেখানকার জায়গা বিক্রি করে অর্থ সংগ্রহ করেছেন। তবে চীনের একটি কুকুর অ্যাপল ওয়াচ ভাগ্য বেশ ভালই বলতে হবে। কারণ তার কোটিপতি মালিক তাকে কিনে দিয়েছে দুটো অ্যাপল ওয়াচ এডিশন।

কুকুরটির মালিক ওয়াং সিকং নামের ২৭ বছর বয়সী এই তরুণের বাবা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি নিজেই তার কুকুরের সামনের দু’পায়ে পরিহিত অ্যাপল ওয়াচসহ কুকুরটির ছবি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে পোস্ট করেছেন। আর এরপর থেকেই বেশ আলোচনা সমালোচনার মধ্যে পড়েছেন তিনি।

ওয়াং তার কুকুরের জন্য অ্যাপল ওয়াচের যে সংস্করণটি কিনেছেন, তার প্রতিটির মূল্য ১০ হাজার ডলার। আর উইবোতে তার দেয়া পোস্টে অনেকেই এই অপচয়ের কঠোর সমালোচনা করেছেন। পোস্টটিতে ৬ হাজারের ওপরে কমেন্ট রয়েছে। একজন ব্যঙ্গ করে লিখেছেন, “কুকুরটির জন্য এখন আমার খারাপ লাগছে। কারণ এটির পেছনের দুই পা খালি খালি লাগছে।“ অনেকে তাকে গালিগালাজ করতেও ছাড়েননি।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G