কুবিতে বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ইউনির্ভাসিটিতে শুরু হতে যাচ্ছে ২য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৫। প্রতিযোগীতাটি আয়োজন করেছে কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)।
প্রতিযোগিতাটি আগামী রবিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে।
জানা যায়, রবিবার (১৩ নভেম্বর) লটারির মাধ্যমে বিতর্কের বিষয় ও দলের অবস্থান ঠিক করা হবে। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগকে এ বিতর্ক প্রতিযোগিতার জন্য আহ্বান করা হয়েছে। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ বিতর্ক প্রতিযোগিতাটি। সবশেষে, শ্রেষ্ঠ বিতার্কিকদের নিয়ে একটি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতর্ক শুরু হয় ২০১৪ সালে। ঐ বছরের ২৩-২৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ১ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতায় চ্যাস্পিয়ন হয় অর্থনীতি বিভাগ এবং রানার্স-আপ হয় নৃবিজ্ঞান বিভাগ।
প্রতিক্ষণ/এডি/এফটি
























