কুবিতে ২২ ফেব্রুয়ারি থেকে ভর্তি শুরু
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সব ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার সোমবার শেষ হয়েছে। এতে অংশগ্রহণকারীদের নির্বাচিত বিষয় ১৯ ফেব্রুয়ারি জানানো হয়।
এছাড়াও বিভিন্ন কোটায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/মাসুদ
























