কুমিল্লায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ জুন ১২, ২০১৬ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

_-------2_218033

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আরিফুল ইসলাম সুজন (১৮) নামে এক কলেজছাত্রকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। সুজন ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মোশাররফ হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।

উপজেলা সদরের দীর্ঘভূমি গ্রামে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে গভীর রাতে সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবিনামাজ পড়ে বাড়ি ফিরছিল সুজন। বাড়ির কাছে পৌঁছাতেই তাকে কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গভীর রাতে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G