কুমিল্লায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী স্বপন নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৯:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images14.thumbnailকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ভাটপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বপন (৩৯) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ কয়েক রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে।
রাত ৩টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত স্বপন উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার উত্তর রামপুর গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগ নেতা মোস্তাক হত্যাসহ ২৮ মামলার আসামি ছিলেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিক্ষণ/এডি/সুমি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G