কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ মে ২৮, ২০১৭ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

কুমিল্লায় শাহজাদা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে।

শনিবার রাতে নগরীর নজরুল অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শাহজাদাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শাহজাদা নগরীর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর সুজানগর এলাকার শহিদ মিয়ার ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত শাহজাদার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাফায়াতের বন্ধুত্ব ছিল। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যার দিকে নগরীর নজরুল অ্যাভিনিউয়ে সাফায়াতসহ আরো ৩/৪ জন শাহজাদাকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমেক হাসপাতাল এবং পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পড়ে থাকা একটি ব্যাগের সূত্র ধরে অর্পণ নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সে নগরীর মডার্ন স্কুলের নবম শ্রেণির ছাত্র।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G