কৃষির অগ্রগতিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

motiaগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপি গবেষণা পর্যবেক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন দেশের কৃষি অগ্রগতির জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, দেশে খাদ্য ঘাটতি রেখে পূর্ববর্তী সরকারের উদ্দেশ্য ছিল বিদেশি সাহায্য পাওয়া নিশ্চিত করা। বর্তমান সরকার সে অবস্থান থেকে সরে এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার সংসদ সদস্য আব্দুল মান্নান। সম্মানিত অতিথি ছিলেন এফএও বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন।

কর্মশালার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মৎস জীববিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. রফিকুউজ্জামান। পরে এফএও বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন প্রবন্ধের ওপর আলোচনা করেন।বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষক ও গবেষক অংশ নেন।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G