কোটচাঁদপুরে ‘চরমপন্থী’ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১১:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ পূর্বাহ্ণ

কোটচাদপুরজেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

জেলার কোটচাঁদপুরে নাসির হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন।

কোটচাঁদপুর থানা পুলিশ সোমবার সকাল ৯টায় উপজেলার মহনপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন বলেন, ‘পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির দীর্ঘদিন ধরে চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিল। স্থানীয় লোকজন মহনপুর মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’

তিনি জানান, পুলিশের ধারণা- রবিবার রাতে কিংবা সোমবার ভোরে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে গুলি করে হত্যা করে।

প্রতিক্ষণ/এডি/কল্লল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G