কোথায় খালেদা ? তাকে গুলি করে মারব !

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaleda guliহরতাল-অবরোধ প্রত্যাহার না করায় এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলি করতে অস্ত্র হাতে তার কার্যালয়ের সামনে এলেন মুফিদুল ইসলাম নামের এক ব্যক্তি।

তিনি নিজেকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের’ একজন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মুফিদুল ইসলাম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আসেন।

এ সময় হঠাৎ করেই তিনি কোমর থেকে একটি অস্ত্র বের করেন এবং বলতে থাকেন, ‘খালেদা জিয়া কোথায় ? হরতাল-অবরোধ প্রত্যাহার করে নাই কেন ? তাকে গুলি করে মারব!’

মফিদুল ইসলামের এমন আকস্মিক আচরণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। পরে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে দেন।

পুলিশ সূত্র জানায়, মুফিদুল ইসলামের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি লাইসেন্স করা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের’ সভাপতি ফাতেমা জলিল সাথী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বপন চৌধুরীর নেতৃত্বে শতাধিক কর্মী খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে আসেন। পরে পুলিশের হস্তক্ষেপে গুলশান গোলচত্বরে বিক্ষোভ দেখিয়ে চলে যান।

প্রতিক্ষণ /এডি /বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G