কোপা আমেরিকায় আর্জেন্টাইনরা!

প্রকাশঃ মে ৩০, ২০১৫ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

argentinaলিওনেল মেসির অধিনায়কত্বে কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা কাপ ২০১৫।

‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা।

দীর্ঘ তিন বছর পর গত নভেম্বরে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তেভেজ। রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও দি মারিয়া তেমন ভালো খেলতে পারেননি। তবু তার ওপরে আস্থা রেখেছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

এছাড়া, ডিফেন্ডার মার্কোস রোহো, সার্জিও আগুয়েরো, পাবলো জাবালেতা ও মার্তিন দেমিচেলিসের মতো নামকরা খেলোয়ারও আছেন কোপা আমেরিকা দলে।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা :

গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাউয়েল গুজমান, মারিয়ানো আন্দুহার।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়াইন, এসেকিল লাভেজ্জি।

মিডফিল্ডার : লুকাস বিগলিয়া, রবার্তো পেরেইরা, হাভিয়ের মাসচেরানো, ফার্নান্দো গাগো, এভার বানেগা, হাভিয়ের পাস্তরে, এরিক লামেলা, অ্যাঞ্জেল দি মারিয়া।

ডিফেন্ডার : পাবলো সাবালেতা, ফাকুন্দো রোনকাগলিয়া, এসেকেল গারাই, মার্তিন দেমিচেলিস, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, মিল্তন কাসকো।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G