কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে আরো দুটি লাশ উদ্ধার

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৬ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

rrrr

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ থাকা আরও দুই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজনের লাশ পাওয়া গেল।

শুক্রবার সকালে ফেনী নদী থেকে রাবিতা (১২) ও ফাতেমার (১৪) লাশ উদ্ধার করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি। উদ্ধার হওয়া  মারজান ও রাবিতা কোম্পানীগঞ্জের সৌদিয়া হাফিজিয়া আজগর আলী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নিখোঁজ হওয়া ট্রলারযাত্রীদের মধ্যে দুজনের লাশ আজ সকালে ভেসে উঠলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে।

বুধবার বিকালে উপজেলার মুছাপুর পর্যটন এলাকার ছোট ফেনী নদীতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। সেদিন কামরুন নেছা ফেন্সী (২৮) নামে একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

ওসি বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা মুছাপুর পর্যটন এলাকা থেকে চার কিলোমিটার দক্ষিণে ছোট ফেনী নদী থেকে রাবিতা ও ফাতেমার ভাসমান লাশ উদ্ধার করে।

রাবিতা সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল আনোয়ারের মেয়ে। ফাতেমা চরফকিরা গ্রামের আবুল কালামের মেয়ে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G