কোরিয়ায় গান গাইবেন কণা

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

kona 2বাংলাদেশি কমিউনিটির আয়োজনে একটি স্টেজ প্রোগ্রামে গান গাইতে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় গেছেন কণ্ঠশিল্পী কণা।

আগামীকাল রোববার দক্ষিণ কোরিয়ার ইনশিওনে অনুষ্ঠানটির আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশীরা।

কণা জানান, ২৪ মে দিনভর সেখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় হবে সংগীতানুষ্ঠান। এই আয়োজনে গাইতে কণার সঙ্গে আরো যাচ্ছেন ক্লোজআপ ওয়ান খ্যাত নিশিতা বড়ুয়া ও প্রথম বাংলাদেশি আইডল তারকা মং। তাদের সঙ্গে একদল যন্ত্রশিল্পীও থাকছেন।

তিনি আরো বলেন, এত দিন অনেক শিল্পীর কাছে দক্ষিণ কোরিয়ার গল্প শুনেছি। এবার নিজেই যাচ্ছি। আশা করি সেখানকার শ্রোতাদের সঙ্গে ভালো কিছু সময় কাটবে। কিছু দর্শনীয় স্থানও ঘুরে দেখা হবে। ২৬ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে কণার।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G