ক্রিয়েটিভ আইটি ঢাবির গ্রাফিক্স ছাত্রদের ইন্টার্নশিপ সহায়তা দেবে

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150309010354_image_120334_0ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রাফিক ডিজাইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সহায়তা দেবে আইটি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি লিমিটেড। ঢাবির চারুকলার ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন বিভাগে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তিসই হয়েছে।

ঢাবি উপাচার্য ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকীর উপস্থিতিতে ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন এবং ঢাবি গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তিসই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, এই চুক্তির ফলে শিক্ষার্থীরা পেশাগত জগত সম্পর্কে ধারণা লাভ করবে এবং এতে এই বিভাগের শিক্ষার মান আরও উন্নত হবে।

গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ছাত্ররা যেন আধুনিক প্রযুক্তির বিশেষায়িত জ্ঞান অর্জন করে নিজেকে সময়োপযোগী উচ্চতর শিক্ষাক্রমে নিজেদের যুক্ত করতে পারে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মানের কাজ করতে পারে সে জন্যই আমরা ক্রিয়েটিভ আইটির সাথে একাত্ম হয়েছি।

অনুষ্ঠানে মনির হাসান জানান, তার প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ইন্টার্নশিপই দিবে না, সেই সঙ্গে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে চাকরি পাবার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতা দিবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন লিসার হোসেন, গ্রাফিক ডিজাইনের শিক্ষক অধ্যাপক মামুন কায়সার ও সমজিত রায় প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাহাত

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G