খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী নিহত

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

Khagrachari_253105295খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস সন্তু লারমা গ্রুপ)’র মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এতে উশিমং মারমা ওরফে বাবু (১৯) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন লাফাইডং এলাকায় এই ঘটনাটি ঘটে।বাবু মানিকছড়ি’র বাটনাতলী মরাডুলু এলাকার বালাশু মারমার পুত্র।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনাটি ঘটে থাকতে পারে। বোরকা পার্টিকে দায়ী তবে ইউপিডিএফের মিডিয়া সেলের প্রধান নিরন চাকমা এ ঘটনার কথা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G