খালেদাকে ঘরে থাকার পরামর্শ ইনুর

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

enuমানুষের ক্রোধ থেকে বাঁচতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘরে বসে থাকাই মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে  তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনী প্রচারণা কালে গাড়ি বহরে হামলার ঘটনায় পরোক্ষভাবে বিএনপি চেয়ারপারসনকেই উত্তেজনাকারী হিসেবে আখ্যায়িত করেন ইনু।

তিনি বলেন, উনার (খালেদার) স্থান-কাল-পাত্রজ্ঞান থাকা উচিত।ওনাকে দেখলেই মানুষের ক্রোধের সৃষ্টি হতে পারে। তাই ঘরের ভেতর বসে থাকাই মঙ্গলজনক।

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেই তিনি অক্ষত অবস্থায় বাড়ি চলে গেছেন।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G