খালেদাকে প্রতিহত করবে যুক্তরাজ্য আ.লীগ

প্রকাশঃ আগস্ট ১২, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaladaযুক্তরাজ্য আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর করে সুখকর হবে না বলে জানিয়ে দিয়েছেন। সোমবার লন্ডনের একটি রেস্তোরাঁয় খালেদা জিয়ার লন্ডন সফরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এমন হুঁশিয়ারি দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগ ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি নেত্রী খালেদা জিয়ার উসকানি ও মদদে আন্দোলনের নামে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। পেট্রলবোমার আগুনে আহত অনেকে এখনো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। আর তিনি নিজে চিকিৎসা নিতে লন্ডনে আসছেন। যেখানেই খালেদা, সেখানেই তাকে প্রতিহত করা হবে।

খালেদা জিয়াকে ‘আগুনসন্ত্রাসী’ ও ‘জঙ্গিবাদের মদদদাতা’ বলে উল্লেখ করে তারা আরো বলেন, খালেদা জিয়াকে প্রতিহত করার মাধ্যমে বাঙালিরা প্রমাণ করবে যুক্তরাজ্য কোনো সন্ত্রাসীকে স্বাগত জানায় না।

উল্লেখ্য, চিকিৎসার জন্য লন্ডন যেতে ভিসার আবেদনপত্র জমা দেয়াসহ সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার সময়সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G