খালেদার কার্যালয়ে সালাহ উদ্দিনের স্ত্রী

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sssssবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশান কার্যালয়ে গেছেন নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

হাসিনা আহমেদের সঙ্গে আছেন- সালাহ উদ্দিন আহমেদের ছোট ছেলে ইউসুফ আহমেদ, মেয়ে ফারিবা আহমেদ ও ভাবী শামীম আরা।

এর আগে বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর নিকট আবারো অনুরোধ তার স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার বিকেলে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটাব) একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি গণমাধ্যকর্মী ও শিক্ষকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট এ অনুরোধ জানান।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G