খালেদার পাশে যারা আছেন তারা সন্ত্রাসী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (1) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদার পাশে এখন কেউ নেই, যে ক’জন আছেন তারা সন্ত্রাসী।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বিরোধী প্রতিবাদ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ হত্যা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে বিএনপিসহ ২০ দলীয় জোট। এ কারণেই তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
মায়া বলেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণ নেই। রাতের অন্ধকারে পেট্রোল বোমা মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে।
দেশের কোথাও কোনো হরতাল-অবরোধ নেই। জনগণ তাদের এই হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে, বলেন মায়া।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G