গফরগাঁওে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ৩

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৭ অপরাহ্ণ

গোলাম রাসেল,ময়মনসিংহ প্রতিনিধি:

ব্রহ্মপুত্র শনিবার গফরগাঁওে পাঁচবাগ ইউনিয়নের গলাকাটা বাজার ফেরিঘাটে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হয়েছেন।

জানা যায়,সকাল ১০টার দিকে একটি নৌকা চরকাটিহারি গ্রাম থেকে ৫০জন যাত্রী নিয়ে গলাকাটা বাজার ঘাটে আসলে নদে প্রচন্ড বাতাস থাকায় যাত্রীরা হুড়োহুড়ি করে নৌকা থেকে নামার চেষ্টা করে। যার ফলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।নৌকার অধিকাংশ যাত্রীরা তীরে উঠতে পারলেও নৌকায় থাকা তিন যাত্রীকে খুজে পাওয়া যায়নি।

নিখোঁজ এই তিনজন হলেন- মুন্নি , শিউলি এবং মনি। তাদের প্রত্যেকের বাড়ি চরকাটিহারি গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জন্য ডুবুরি ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G