গবিতে শুরু হচ্ছে মাইক্রোবায়োলজী প্রিমিয়ার লিগ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সাভারের বেসরকারী গণ বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম মাইক্রোবায়োলজী বিভাগের শুরু হতে যাচ্ছে। প্রথম বারের মত সোমবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে।
এতে মাইক্রোবায়োলজী বিভাগের ৪টি দল অংশগ্রহণ করছে। দল ৪টি হল ১.Micro Pirates, ২.Micro Unicorn, ৩.Micro Gladeator এবং Micro Royel Kings সোমবার দুপুর ২ টায় রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এমপিএল এর উদ্ধোধন করবেন বলে জানা গেছে।
বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে এবারের এমপিএল টুর্নামেন্টকে ঘিরে সবার মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।
প্রতিক্ষণ/এডি/হাসান
























