গরমে পাকিস্তানে ২৫ জনের মৃত্যু

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

মৃত্যুগত দু’দিনে পাকিস্তানে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ত্রাণ বিষয়ক একজন কর্মকর্তা জানিয়েছেন, গত রোববার তীব্র তাপদাহে সিন্ধু প্রদেশের শাহবাজ কালান্দারের মাজারের ওরস অনুষ্ঠান চলার সময় ১৩ জনের মৃত্যু হয়। এছাড়াও সোমবার আরো ১২ জনের মৃত্যু হয়।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত দু’দিনে ওই প্রদেশের তাপমাত্রা ৪৬ ও ৪৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর কয়েক দিন আগে কয়েক সপ্তাহের প্রচণ্ড তাপদাহে ভারতে প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G