গরু খেলে মাথা কাটব

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

gomangsoগরুর মাংস খাওয়ার চেষ্টা করলে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মুণ্ডচ্ছেদ করা হবে বলে প্রকাশ্যে হুমকি দিলেন কর্ণাটকের বিজেপি নেতা এস এন চান্নাবাসাপ্পা।
প্রতিবেদন থেকে জানা যায়, গত বৃহস্পতিবার কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেঙ্গালুরুতে যুব কংগ্রেস কর্মীদের এক সভায় বিজেপি এবং আরএসএস-এর নাম না করে বলেন, ‘আমি গোমাংস খাই না তবে যদি আমি এখনই গরুর গোশত খাওয়া শুরু করি সেটাও আমার মর্জি। আমি যদি গরুর গোশত খাই তাহলে বাধা দেয়ার কে আছে? কে কী খাবে সেটা তার ব্যক্তিগত রুচি এবং অধিকার।’
সিদ্দারামাইয়ার এই মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ সভায় বক্তৃতা দেওয়ার সময় বিজেপি নেতা চান্নাবাসাপ্পা রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘সাহস থাকলে এখানে এসে গোমাংস খেয়ে দেখান। সঙ্গে সঙ্গেই মুণ্ডচ্ছেদ করা হবে তার।’ এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
সিদ্দারামাইয়া প্রতিক্রিয়া জানান, ‘এমন অসহিষ্ণুতা বিজেপির স্বভাবসুলভ, সে কারণেই তার বিরোধিতা দরকার।’ এই মন্তব্যের পুলিশি তদন্তেরও নির্দেশ দেন তিনি। ঘটনার একটু পরেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে চান্নাবাসাপ্পাকে গ্রেফতার করে পুলিশ। এভাবে একজন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে মুণ্ডুচ্ছেদের হুমকি দেয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G