গাজীপুরে ঝড়ে নিহত ২

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gazipur jhorগাজীপুরে কাল বৈশাখি ঝড়ে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনা ঘটে।

ঝড়ে গাজীপুর মহানগরীর ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, জাঝর, ইশ্বড্ডাসহ বিভিন্ন এলাকায় একটি কারখানা, ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ঝড়ে নাওজোর এলাকায় একটি বাড়ির দেয়াল ভেঙে সিরাজুল ইসলাম (৩০) নামের এক ভেক (মাটি কাটার যন্ত্র) চালক নিহত হন। তার বাড়ি চট্টগ্রামে।

এদিকে বাসন সড়ক এলাকার একটি নির্মাণাধীন ৬য় তলা ভবন থেকে পড়ে মারা যান অপর নির্মাণ শ্রমিককের(৩৫)।

আহতদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G